মাইক্রোসফট জানিয়েছে, তাদের ৩৬৫ সফটওয়্যারের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী কোপাইলটে একটি ত্রুটির কারণে ‘গোপন’ লেবেলযুক্ত ই-মেইলও অনুমতি ছাড়া সারসংক্ষেপ হচ্ছিল।
ডাটা লস প্রিভেনশন নীতিমালা এভাবে পাশ কাটিয়ে সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকৃত হচ্ছিল।
আরও পড়ুন: অ্যাডোবি অ্যানিমেট বন্ধের ঘোষণা
বিশেষভাবে কোপাইলট চ্যাট এতে প্রভাবিত হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, ত্রুটি শনাক্ত হওয়ার পর তা সমাধান করা হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ ধরনের এআই সহকারী নতুন সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।









