এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মোবাইল ফোন সেলস বিভাগে জোনাল সেলস ম্যানেজার পদে লোকবল নেয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর থেকে এবং চলবে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : জোনাল সেলস ম্যানেজার
চাকরির ধরন : বেসরকারি চাকরি
আবেদনের শেষ তারিখ : ৯ নভেম্বর
এই পদে আবেদন করতে হলে প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মোবাইল শিল্পের প্রবণতা ও বাজার সম্পর্কে ভালো ধারণা এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকা আবশ্যক।
আরও চাকরির খবর পড়ুন: ওয়ালটন হাই-টেকে চাকরির সুযোগ
প্রার্থীর ৫ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে গাজীপুর, ঢাকা (সাভার)।
নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বেতন ৩০০০০–৪০০০০ টাকা (মাসিক)।
নির্বাচিত প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা উপভোগ করবেন।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।









