বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সংকট ২০২৬ সালে চরম পর্যায়ে পৌঁছানোয় বড় প্রযুক্তি কোম্পানিগুলো চিপ সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে।
গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো প্রতিষ্ঠান এখন দক্ষিণ কোরিয়ার শীর্ষ চিপ নির্মাতা স্যামসাং ও এসকে হাইনিএক্সের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
আরও পড়ুন: লিংকডইনের ব্যবহারকারী ছাড়ালো ১২০ কোটি
এআই হার্ডওয়্যারের বিপুল চাহিদায় ডির্যাম ও এইচবিএম চিপ কৌশলগত সম্পদে পরিণত হয়েছে।
পর্যাপ্ত চিপ না পেলে প্রতিযোগিতামূলক এআই বাজারে টিকে থাকা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।









