মূল পাতা গ্যাজেট টেকনোর স্পার্ক ৪০ ফাইভ জি: শক্তিশালী ব্যাটারিতে বাজেট ফোন
গ্যাজেট

টেকনোর স্পার্ক ৪০ ফাইভ জি: শক্তিশালী ব্যাটারিতে বাজেট ফোন

Share

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন ফাইভ–জি স্মার্টফোন এনেছে টেকনো।

মডেলটির নাম ‘স্পার্ক ৪০ ফাইভ–জি’, যা বাজেট–সাশ্রয়ী দামের মধ্যে আধুনিক ফিচার সমৃদ্ধ একটি ফোন।

শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ জানিয়েছে, ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

ফলে অল্প সময়েই দ্রুত চার্জ হয়ে যায় ফোনটি।

আর দীর্ঘ সময় ব্যবহারেও চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

ফোনটির ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।

যা ভিডিও ও গেমিং অভিজ্ঞতাকে করে আরও মসৃণ।

এতে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম, যা ভার্চুয়াল মেমোরি ব্যবস্থার মাধ্যমে ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়।

এছাড়া ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভ–জি প্লাস প্রসেসর থাকায় একাধিক কাজ একসঙ্গে করা যায় কোনো ধীরগতি ছাড়াই।

টেকনোর এই ফোনে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সুরক্ষা থাকায় এটি পানি ও ধুলাবালি থেকে নিরাপদ।

কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘আস্ক এলা’–এর মাধ্যমে শুধু মুখের কথায় বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়।

ছবির দিক থেকেও ফোনটি শক্ত অবস্থানে—পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্ল্যাশ ক্যামেরা।

আর সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কম আলোতেও পরিষ্কার ছবি তোলা যায় এতে।

অডিও ও স্মার্ট ফিচারের মধ্যে আছে ডিটিএস সাউন্ড সিস্টেম এবং আইআর রিমোট কন্ট্রোল।

যা দিয়ে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রও নিয়ন্ত্রণ করা সম্ভব।

এছাড়া এআই রাইটিং, এআই সার্চ ও এআই ট্রান্সলেট ফিচারের মাধ্যমে বার্তা লেখা, অনুবাদ এবং অনলাইনে তথ্য খোঁজা আরও সহজ হয়েছে।

ফোনটি এআই প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদনাও করতে পারে।

টেকনো জানিয়েছে, ‘স্পার্ক ৪০ ফাইভ–জি’–এর দাম ধরা হয়েছে ১৬,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com