
মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ লগইন ব্যবস্থা চালু করেছে।
নতুন আপডেটে পাসওয়ার্ড বা এসএমএসে পাঠানো কোড ছাড়াই অ্যাপে প্রবেশ করা যাবে।
আরও পড়ুন: ২০২৬ সালের শুরুতে অ্যাপলের সম্ভাব্য নতুন ডিভাইস
ব্যবহারকারীরা এখন ফেস আইডি, টাচ আইডি বা ফোনের পিন ব্যবহার করে সরাসরি লগইন করতে পারবেন, যা ‘পাসকি’ নামে পরিচিত।
টেলিগ্রামের মতে, এই পদ্ধতি পাসওয়ার্ডের চেয়ে বেশি নিরাপদ।
কারণ এতে পাসওয়ার্ড ভুলে যাওয়া বা হ্যাক হওয়ার ঝুঁকি কমে যায়।