আমেরিকান ইভি নির্মাতা টেসলা তার দুই জনপ্রিয় গাড়ির নতুন সাশ্রয়ী সংস্করণ বাজারে এনেছে।
‘মডেল ওয়াই এসইউভি’ ও ‘মডেল ৩ সেডান’-এর দাম যথাক্রমে ৩৯,৯৯০ ও ৩৬,৯৯০ ডলার।
নতুন সংস্করণে কিছু প্রিমিয়াম ফিচার বাদ দেওয়া হয়েছে, তবে ড্রাইভিং রেঞ্জ প্রায় ৪৮০ কিলোমিটার।
আরও পড়ুন: টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি কার্ভ ইভি, এক চার্জে ৫৮৫ কিলোমিটার
টেসলার উদ্দেশ্য বিক্রি বাড়ানো, বিশেষ করে ইউরোপ ও চীনের প্রতিযোগিতা ও মার্কিন কর-ছাড় সুবিধা হারানোর পর।
অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে ডেলিভারি শুরু হবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে।
বিশ্লেষকরা আশা করছেন দাম ৪০ হাজার ডলারের নিচে থাকায় বিক্রি বাড়তে পারে।








