মহাকাশের অস্থিরতা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল তিনটি গ্রহাণুর দ্রুত আগমন।
নাসা জানিয়েছে, ১৮ ও ১৯ নভেম্বর মাত্র দুই দিনের ব্যবধানে তিনটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে।
১৮ নভেম্বর ‘২০২৫ ভিপি১’ ও ‘২০২৫ ভিসি–৪’ গ্রহাণু দুটি বাসের সমান আকারের।
সার্চে সরাসরি যুক্ত হলো গুগলের নতুন জেমিনি ৩ এআই মডেল
ভিপি১ মাত্র ৩ লাখ ৬১ হাজার মাইল দূর দিয়ে ঘণ্টায় ১৮ হাজার মাইলের বেশি গতিতে অতিক্রম করে।
ভিসি–৪ গেছে ১২ লাখ ৪০ হাজার মাইল দূর থেকে। পরদিন ১৯ নভেম্বর পাশ কাটায় বিশাল আকৃতির ‘৩৩৬১ ওরফিয়াস’।
যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৪০০ ফুট। নাসা বলছে, এমন গ্রহাণুর বেশির ভাগই পৃথিবীর জন্য ঝুঁকিহীন হলেও বড় কিছু বস্তু সম্ভাব্য বিপদ হিসেবে বিবেচিত হয়।









