জনপ্রিয় ছোট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এবার কনটেন্ট নির্মাতাদের আয় বাড়াতে সাবস্ক্রিপশন মডেলে বড় পরিবর্তন এনেছে।
যুক্তরাষ্ট্রে এক ক্রিয়েটর সম্মেলনে টিকটক জানায়, এখন নির্মাতারা সর্বোচ্চ ৭০ শতাংশের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ বোনাস পাবেন নির্দিষ্ট শর্ত পূরণে।
সাবস্ক্রাইবাররা মাসিক ফি দিয়ে বিশেষ ব্যাজ ও এক্সক্লুসিভ সুবিধা পাবেন।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
ফলে নির্মাতারা আরও সক্রিয় কমিউনিটি গড়ে তুলতে পারবেন।
টিকটকের মার্কেটিং প্রধান মারিসা হ্যামন্ডস বলেন, ধারাবাহিক কনটেন্ট প্রকাশে আয় বাড়বে।
আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় ফিচারটি চালু হলেও শিগগিরই বিশ্বব্যাপী বিস্তৃত করা হবে।









