ক্রিপ্টোকারেন্সির জগতে নতুন সম্ভাবনা তৈরি করেছে টন (TON) বা দ্য ওপেন নেটওয়ার্ক (The Open Network)।
এটি মূলত জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের উদ্যোগে তৈরি এক অত্যাধুনিক ব্লকচেইন প্রকল্প, যার লক্ষ্য ছিল দ্রুত, সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব ডিজিটাল লেনদেন ব্যবস্থা তৈরি করা।
টনকয়েন প্রকল্পের সূচনা হয় ২০১৮ সালে। টেলিগ্রামের সহপ্রতিষ্ঠাতা নিকোলাই ও পাভেল দারভ (Nikolai & Pavel Durov)-এর নেতৃত্বে।
শুরুতে এর নাম ছিল টেলিগ্রাম ওপেন নেটওয়ার্ক (Telegram Open Network) এবং এর মুদ্রা ছিল গ্রাম (Gram)।
আরও পড়ুন: সোলানা: দ্রুত লেনদেনের জন্য তৈরি আধুনিক ব্লকচেইন প্ল্যাটফর্ম
তবে পরবর্তীতে নিয়ন্ত্রক জটিলতার কারণে টেলিগ্রাম সরাসরি এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। পরে স্বাধীন ডেভেলপারদের একটি দল এটিকে পুনরুজ্জীবিত করে নতুন নামে — দ্য ওপেন নেটওয়ার্ক।
টন ব্লকচেইনের মূল মুদ্রা হলো টনকয়েন (Toncoin (TON)। এটি ব্যবহৃত হয় লেনদেন ফি পরিশোধ, স্মার্ট কনট্র্যাক্ট চালানো এবং নেটওয়ার্ক পরিচালনায়।
টনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উচ্চ গতি ও স্কেলেবিলিটি অর্থাৎ, এটি প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ লেনদেন সম্পন্ন করতে পারে। যা সাধারণ ব্লকচেইনের তুলনায় অনেক দ্রুত।
বিশেষজ্ঞদের মতে, টন ভবিষ্যতে টেলিগ্রাম অ্যাপের মধ্যেই ক্রিপ্টো লেনদেন, পেমেন্ট ও এনএফটি (NFT) বাণিজ্যের মতো সেবা চালু করার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
এরইমধ্যে এটি ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ঘটিয়ে অন্যতম আলোচিত প্রকল্পে পরিণত হয়েছে।









