মূল পাতা তথ্যপ্রযুক্তি কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়াই মোবাইল ফোন কেনার সুযোগ টপ পেতে
তথ্যপ্রযুক্তি

কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়াই মোবাইল ফোন কেনার সুযোগ টপ পেতে

toppay mobile loan without credit card
চুক্তির সময়। ছবি: সংগৃহীত
Share

বাংলাদেশে কার্যক্রম শুরু করল চীনের সুপরিচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান টপ পে। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত অফিসে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটি মূলত কার্ডবিহীন ইএমআই (কিস্তি) সুবিধার মাধ্যমে সহজে স্মার্টফোন কেনার সুযোগ করে দেবে, যাতে ক্রেতাদের বড় অঙ্কের অর্থ একসঙ্গে দিতে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে টপ পে জানায়, তারা ইতিমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং আগামী কয়েক বছরে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

লক্ষ্য আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেয়া।

 আরও পড়ুন: দ্রুত উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন

উদ্বোধনে অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারত্ব ঘোষণার মাধ্যমে গ্রাহকেরা সহজ কিস্তিতে ফোন কেনা ও ডিভাইস আপগ্রেড করার সুযোগ পাবেন।

টপ পের সিইও চেনফেই বলেন, শুধুমাত্র মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে তারা আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কার্যক্রমেও যুক্ত হবে। এ উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com