বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতায় এবার যুক্ত হলো টয়োটা।
রিভিয়ান, ফোর্ড ও টেসলার পর জাপানি অটোমেকারটি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক পিকআপ ট্রাক হাইলাক্স বিইভি উন্মোচন করেছে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
থাইল্যান্ডে আত্মপ্রকাশ করা নবম প্রজন্মের এই হাইলাক্সে রয়েছে দুটি ইলেকট্রিক মোটর ও ৫৯.২ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি প্যাক।
যা ১৯৩ হর্সপাওয়ার শক্তি দিতে সক্ষম। এক চার্জে এটি প্রায় ২৪০ কিলোমিটার চলতে পারে।
ইউরোপে ডিসেম্বরে বিক্রি শুরু হবে এই আধুনিক বৈদ্যুতিক ট্রাকটির।









