কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যগুলোর নিজস্ব বিধিনিষেধ বন্ধ করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সই করা এই আদেশে এআই পরিচালনায় একক জাতীয় কাঠামো গঠনের কথা বলা হয়েছে।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
ট্রাম্প প্রশাসনের মতে, অঙ্গরাজ্যভিত্তিক ভিন্ন আইন উদ্ভাবন ও শিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।
তবে সমালোচকেরা আশঙ্কা করছেন, অতিরিক্ত শিথিলতায় এআই কোম্পানির জবাবদিহি কমে যেতে পারে এবং ভোক্তারা ঝুঁকিতে পড়তে পারেন।









