অপরিচিত কল শনাক্তে ব্যবহৃত জনপ্রিয় অ্যাপ ট্রুকলার ব্যবহার বন্ধ করতে চাইলে শুধু অ্যাপ মুছে ফেললেই যথেষ্ট নয়।
আগে অ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি সেন্টারে গিয়ে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে হবে।
এরপর নির্দিষ্ট পাতায় গিয়ে দেশ কোডসহ নম্বর লিখে আনলিস্টের আবেদন করতে হয়।
আরও পড়ুন: অফলাইনে কাজ করতে সক্ষম ৫টি জনপ্রিয় অ্যাপ
সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে নম্বর অনুসন্ধান ফলাফল থেকে সরানো হয়।
তবে পুনরায় লগইন করলে নম্বর আবার যুক্ত হতে পারে। প্রয়োজনে আগে প্রোফাইলের ব্যক্তিগত তথ্য মুছে রাখাও নিরাপদ পদক্ষেপ।









