মূল পাতা সপ্তাহের প্রযুক্তি ইউনাইটেড ফাইন্যান্সের বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন
সপ্তাহের প্রযুক্তি

ইউনাইটেড ফাইন্যান্সের বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন

united fintech
ইউনাইটেড ফাইন্যান্স। ছবি: সংগৃহীত
Share

ইউনাইটেড ফাইন্যান্স তার যুগান্তকারী উদ্ভাবন ইউনাইটেড ফাইন্যান্স মোবাইল অ্যাপ (উমা) এর জন্য তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) ক্যাটাগরিতে সেরা এর পুরস্কার অর্জন করেছে।

এই সম্মানজনক পুরস্কারটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে তুলে দেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উমা হলো এনবিএফআই খাতে একমাত্র মোবাইল অ্যাপ যা সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে।

গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে সহজেই তাদের রিয়েল-টাইম ব্যালেন্স দেখতে পারেন।

আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬

স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেনএবং বিভিন্ন সেবা অনুরোধ করতে পারেন। উমা এর ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন।

স্মুথ ফাংশনালিটি উমাকে গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বাধীনতা দিতে সক্ষম করেছে।

যা ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘উমা একটি নতুন যাত্রার সূচনা। আজকের দিনে সেবার উৎকর্ষই প্রকৃত পার্থক্য গড়ে দেয়এবং ইউনাইটেড ফাইন্যান্সে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে শ্রেষ্ঠ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ৩৬ বছরের ঐতিহ্য ও আস্থাকে ভিত্তি করেএই পুরস্কার আমাদের একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ার অনুপ্রেরণা জোগাবে।’

মোহাম্মদ আবুল আহসানউপ-ব্যবস্থাপনা পরিচালকএই অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন এবং অ্যাওয়ার্ড সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

১৯৮৯ সাল থেকেইউনাইটেড ফাইন্যান্স বাংলাদেশে নতুন ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদান করে আসছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির ২৩টি শাখা রয়েছে এবং এটি শক্তিশালী গভার্নেন্স ও পোর্টফোলিও কোয়ালিটির জন্য ব্যাপকভাবে প্রশংসিত।

গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দৃঢ়তাসততা ও ইম্পাক্টফুল নেতৃত্ব নিয়ে এগিয়ে চলেছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com