ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করতে মাইক্রোসফট তাদের এআই সহকারী কোপাইলটে এনেছে একাধিক নতুন সুবিধা।
এখন থেকে এটি শুধু মাইক্রোসফট অফিস নয়, বরং জিমেইল, আউটলুক, গুগল ক্যালেন্ডার ও গুগল ড্রাইভের সঙ্গেও যুক্ত হয়ে কাজ করবে।
আরও পড়ুন: অ্যাপল ধাপে ধাপে বন্ধ করছে ক্লিপস অ্যাপ
নতুন ফিচারে কোপাইলট ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ই-মেইল, ফাইল ও ক্যালেন্ডার থেকে তথ্য খুঁজে সংক্ষেপে উপস্থাপন বা বিশ্লেষণ করতে পারবে।
১.২৫০৯৫.১৬১.০ বা তার পরের উইন্ডোজ সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে।
পাশাপাশি, ব্যবহারকারীরা সরাসরি ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেল ফাইল তৈরি ও সংরক্ষণও করতে পারবেন।









