যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেও টিকটকের অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
চুক্তি অনুযায়ী ওরাকলসহ বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম দেখভাল করবে।
আরও পড়ুন: জেনারেটিভ এআইয়ে গ্রাহক ব্যয় পৌঁছবে ৭০০ বিলিয়ন ডলার
তবে মূল অ্যালগরিদম কার হাতে থাকবে, তা স্পষ্ট নয়। বাইটড্যান্স আগে জানিয়েছিল, তারা প্রয়োজনে টিকটক বন্ধ করবে, কিন্তু প্রযুক্তি বিক্রি করবে না।
এদিকে অ্যালগরিদম রপ্তানিতে চীনের অনুমোদন বাধ্যতামূলক হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।









