টেলিফটো ফটোগ্রাফির জটিলতা কমাতে ভিভো এনেছে এক্স৩০০ প্রো স্মার্টফোন ও জাইসের বিশেষ ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট।
জাইস অপটিক্সের এই কিট ফোনের জুম সক্ষমতা বাড়িয়ে দেয় সর্বোচ্চ ২০০ গুণ পর্যন্ত।
ডিভাইসটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল গিম্বল-গ্রেড লেন্স।
আরও পড়ুন: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু
যা দূরের দৃশ্য জুম করলেও ছবি স্থির রাখে।
মাত্র ২১০ গ্রাম ওজনের এক্সটেন্ডার কিট কাছের বস্তুতেও সূক্ষ্ম ডিটেইল ধারণে সক্ষম।
দেশে কিটের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা এবং এক্স৩০০ প্রো’র দাম ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।









