মূল পাতা গ্যাজেট ভিভোর নতুন এআই স্মার্টফোন ভি৬০ লাইট
গ্যাজেট

ভিভোর নতুন এআই স্মার্টফোন ভি৬০ লাইট

vivo v60 lite
ভি৬০ লাইট। ছবি: সংগৃহীত
Share

বাংলাদেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন ফোন ‘ভি৬০ লাইট’ উন্মোচন করেছে ভিভো বাংলাদেশ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে গত রোববার ফোনটি উন্মোচন করা হয়।

উন্নত এআই প্রযুক্তি ও আধুনিক নকশায় তৈরি এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের দেবে আরও দ্রুত, স্মার্ট ও প্রিমিয়াম অভিজ্ঞতা।

ফোনটির পেছনে রয়েছে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

এতে ব্যবহৃত হয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তিসনি আইএমএক্স৮৮২ সেন্সর, যা কম আলোতেও স্পষ্ট ছবি ও ভিডিও ধারণে সহায়তা করে।

 আরও পড়ুন:  বিশ্বের সবচেয়ে ছোট ফোন জেনকো টাইনি টি-১

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, যা একসঙ্গে একাধিক কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম।

৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্ডজ রিফ্রেশ রেট গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা করবে আরও মসৃণ।

দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, যা খুব অল্প সময়েই ফোনটি চার্জ করে নেয়।

ফলে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার চিন্তা কমে যায়।

এআই ইমেজ স্টুডিও–সমৃদ্ধ ২৫৬ গিগাবাইট স্টোরেজের এই ফোনের ফোর–জি ও ফাইভ–জি দুই সংস্করণই বাজারে পাওয়া যাচ্ছে

সংস্করণভেদে এতে ৮ ও ১২ গিগাবাইট র‍্যাম রয়েছে। দাম যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ৪৩,৯৯৯ টাকা। নীল ও কালো—দুটি রঙে ফোনটি বাজারে এসেছে, সঙ্গে থাকছে বিশেষ উপহারও।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com