ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওয়ালটন মোবাইলের সিনিয়র সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। ২২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
চাকরির ধরন: বেসরকারি
আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর
এই পদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। মোবাইল শিল্পে ভালো জ্ঞান, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, স্মার্টফোনের বৈশিষ্ট্য ও সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে মৌলিক ধারণা এবং সফটওয়্যার পরীক্ষার ধারণা সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে গাজীপুর। নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে।
টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, জন্মদিনের উপহার, বিবাহের উপহার এবং বিদায় উপহারসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।









