ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৯ অক্টোবর) থেকে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হলে সংবাদপত্র, নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইট বিনা নোটিশে ব্লক করা হবে।
মন্ত্রণালয় বলেছে, এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী।
আরও পড়ুন: ‘ক্রিকইনফো দেশের সাইবার স্পেসে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে’
এরইমধ্যে কিছু প্রতিষ্ঠান অ্যাডসেন্স পরিবর্তন করেছে।
সরকার সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই ও বিএফআইইউ যৌথভাবে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।









