বিশ্বজুড়ে আলোচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম হঠাৎ কমে ৯০ হাজার ডলারের নিচে নেমেছে।
অক্টোবরের শুরুতে এটি ১ লাখ ২৬ হাজার ডলারের ওপরে ছিল।
মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অনিশ্চয়তা, ফেডারেল রিজার্ভের সুদের হার সম্পর্কিত সংশয়।
আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ল বিটকয়েন, দাম ১ লাখ ২৫ হাজার ডলার
বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ মুদ্রা থেকে সোনাসহ নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁক উল্লেখ করা হচ্ছে।
ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দাম বাড়লেও চীনের সঙ্গে বাণিজ্য সংঘাত ও বাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।









