গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ।
নতুন আপডেটে আসছে ‘মেম্বার ট্যাগ’, যার মাধ্যমে গ্রুপে সদস্যদের ভূমিকা সহজে চিহ্নিত করা যাবে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
পাশাপাশি টেক্সট স্টিকার সুবিধায় যেকোনো লেখা মুহূর্তে স্টিকারে রূপান্তর করা সম্ভব হবে। গ্রুপভিত্তিক পরিকল্পনার জন্য যোগ হচ্ছে ‘কাস্টম ইভেন্ট রিমাইন্ডার’, যা আগেভাগে নোটিফিকেশন দেবে।
ধাপে ধাপে এসব ফিচার বিশ্বজুড়ে চালু হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।









