ব্যবহারকারীদের ডেটা সুরক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ।
চ্যাট ব্যাকআপ আরও নিরাপদ করতে তারা যুক্ত করেছে ‘পাসকি এনক্রিপশন’ ব্যবস্থা।
এই ফিচারে আর জটিল পাসওয়ার্ড বা দীর্ঘ এনক্রিপশন কী মনে রাখার ঝামেলা নেই।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
এখন শুধু ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লকের মাধ্যমেই ব্যাকআপ সুরক্ষিত করা যাবে।
২০২১ সালে চালু হওয়া এন্ড–টু–এন্ড এনক্রিপশনের পর এটি হোয়াটসঅ্যাপের বড় নিরাপত্তা উন্নয়ন।
নতুন ফিচারটি ধীরে ধীরে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।









