হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর এনেছে মেটা।
এবার অ্যাপল ওয়াচের জন্য বিশেষ সংস্করণের হোয়াটসঅ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
শিগগিরই ব্যবহারকারীরা ঘড়ি থেকেই মেসেজ পাঠানো, ইমোজি বা অডিও মেসেজ শেয়ার করতে পারবেন।
তবে এজন্য অ্যাপল ওয়াচকে আইফোনের সঙ্গে সংযুক্ত রাখতে হবে।
মেটা জানায়, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুত যোগাযোগের অভিজ্ঞতা দেবে।









