বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার এনেছে নতুন ফিচার ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর ম্যাসেজেস’।
এর মাধ্যমে কোনো চ্যাটের নির্দিষ্ট ম্যাসেজ পরে দেখার জন্য রিমাইন্ডার সেট করা যাবে।
আরও পড়ুন:
অ্যান্ড্রয়েড ফোনে জরুরি লাইভ ভিডিও চালু করতে যাচ্ছে গুগল
ব্যবহারকারী নির্ধারিত সময়ে সেই ম্যাসেজ নোটিফিকেশনের আকারে স্ক্রিনে ভেসে উঠবে এবং ম্যাসেজ একটি বেল আইকন দেখা যাবে।
ফিচারটি আপাতত আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হলেও শিগগিরই অ্যান্ড্রয়েডেও আসছে।
ওয়েবিটাইনফোর তথ্যমতে, আগামী সপ্তাহে আরও বেশি ব্যবহারকারী এ সুবিধা পাবেন।









