মূল পাতা এক মিনিটে টেক ইউআইইউতে সম্পন্ন হলো বিশ্ব রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্ব
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

ইউআইইউতে সম্পন্ন হলো বিশ্ব রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্ব

world robot olympiad
রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) ২০২৫। ছবি: সংগৃহীত
Share

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্ব রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) ২০২৫-এর জাতীয় পর্ব

চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে আয়োজিত তিনটি আঞ্চলিক প্রতিযোগিতা থেকে বাছাই করা প্রায় ২০০ জন শিক্ষার্থী এই আসরে অংশ নেয়।

এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি বছরের নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

জাতীয় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা চারটি শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে—ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস।

বয়সভেদে তিনটি বিভাগও রাখা হয়—এলিমেন্টারি (৮–১২ বছর), জুনিয়র (১১–১৫ বছর) ও সিনিয়র (১৪–১৯ বছর)।

আরও পড়ুন: আয় বাড়াতে মনিটাইজেশন চিফ খুঁজছে ওপেনএআই

সকালে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়, এরপর সারাদিন ধরে চলে প্রতিযোগিতা ও বিচারকাজ। বিকেল পাঁচটায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় ফিউচার ইনোভেটরস সিনিয়র শ্রেণিতে স্বর্ণপদক জিতেছে তিন সদস্যের টিম ইনক্রেভো, ফিউচার ইনোভেটরস জুনিয়রে স্বর্ণ পেয়েছে দুই সদস্যের টিম সাইবার স্কোয়াড এবং ফিউচার ইঞ্জিনিয়ার্সে শীর্ষ পুরস্কার জিতেছে তিন সদস্যের টিম লেজি গো

এছাড়া প্রতিটি শ্রেণিতেই রৌপ্য ও ব্রোঞ্জপদকসহ মোট ১৪টি দলকে পদক দেওয়া হয় এবং আরও ৫টি দলকে সম্মানজনক স্বীকৃতি প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আবুল কাশেম মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন ইউআইইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাসান সারওয়ার, আইআরআইআইসির পরিচালক খন্দকার আবদুল্লাহ আল মামুন, ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যবস্থাপনা সম্পাদক খালেদ মাসুদ, ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির, ক্রিয়েটিভ আইটির সভাপতি মনির হোসেন এবং বিডিওএসএনের সভাপতি মুনির হাসানসহ অনেকে।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে জাতীয় আয়োজনটি সম্পন্ন করে। আয়োজনের সহযোগী হিসেবে ছিল ক্রিয়েটিভ আইটি ও ব্রেইন স্টেশন ২৩।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com