শাওমি অবশেষে তাদের বহুল আলোচিত শাওমি ১৭ সিরিজের লঞ্চ তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চীনে একসঙ্গে তিনটি মডেল উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। একই দিনে আসবে নতুন প্যাড ৮ সিরিজও।
ফোনের মডেলে থাকছে শাওমি ১৭, শাওমি ১৭ প্রো এবং শাওমি ১৭ প্রো ম্যাক্স। এগুলোই হবে বাজারের প্রথম স্মার্টফোন, যেগুলোতে থাকবে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন-৫ (Snapdragon 8 Elite Gen 5) চিপসেট।
শাওমি যদিও সব হার্ডওয়্যার তথ্য এখনই প্রকাশ করেনি, তবে কোম্পানির দাবি—
- শাওমি ১৭ হবে এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ।
- শাওমি ১৭ প্রোকে তারা বলছে ‘সেরা কমপ্যাক্ট ইমেজিং ফ্ল্যাগশিপ’।
- আর শীর্ষে থাকা ১৭ প্রো ম্যাক্স হবে শাওমির ইমেজিং টেকনোলজির আনলিডমেড পিক (ultimate peak of Xiaomi’s imaging technology)।
আরও পড়ুন:
নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন
ডিজাইন ও ডিসপ্লে
শাওমি ১৭ ও ১৭ প্রোতে থাকবে ৬.৩ ইঞ্চি ওএলইডি (OLED) ডিসপ্লে ও আল্ট্রা-থিন বেজেল। আর বড় মডেল ১৭ প্রো ম্যাক্সে মিলবে ৬.৮ ইঞ্চি স্ক্রিন। তিনটি ফোনেই থাকছে ২কে রেজোলিউশনের ওএলইডি প্যানেল।
প্রো ও প্রো ম্যাক্স মডেলে থাকবে রিয়ার ডিসপ্লে, যেটি নোটিফিকেশন, সময় দেখানো, মাল্টিটাস্কিং, এআই ইন্টারঅ্যাকশন ও ক্রস-ডিভাইস ফিচার সাপোর্ট করবে।
ব্যাটারি
- শাওমি ১৭: ৭০০০ এমএএইচ ব্যাটারি
- শাওমি ১৭ প্রো: ৬৩০০ এমএএইচ ব্যাটারি সঙ্গে ওয়্যারলেস চার্জিং
- শাওমি ১৭ প্রো ম্যাক্স: সর্বোচ্চ ৭৫০০ এমএএইচ ব্যাটারি
ক্যামেরা
শাওমি ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলে থাকবে ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। এর মধ্যে মূল সেন্সর হবে স্মার্টসেন্স ৫৯০ (SmartSens 590), সঙ্গে আল্ট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো লেন্স (ম্যাক্রো সাপোর্টসহ)।
এছাড়াও তিনটি ফোনেই থাকবে লাইকা অপ্টিমাইজড ইমেজিং সিস্টেম (Leica imaging optimization) এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অটোফোকাস সুবিধাসহ।









