মূল পাতা গ্যাজেট বাজারে এলো শাওমির নতুন ফোন, এক চার্জে চলবে দুইদিন
গ্যাজেট

বাজারে এলো শাওমির নতুন ফোন, এক চার্জে চলবে দুইদিন

xiaomi redmi 15
শাওমি রেডমি ১৫। ছবি: সংগৃহীত
Share

বাংলাদেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। মডেলটির নাম ‘শাওমি রেডমি ১৫’, যেখানে থাকছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। একবার পূর্ণ চার্জ দিলে ফোনটি টানা দুই দিন ব্যবহার করা যাবে। এছাড়া রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, ফলে স্বল্প সময়ে চার্জ হয়ে যাবে ফোনটি। আর ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় এটিকে ব্যবহার করা যাবে পাওয়ার ব্যাংক হিসেবেও।

শাওমির নতুন ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ৬.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। বড় এই পর্দার ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকায় গেমিং, ভিডিও বা ব্রাউজিং আরও হবে স্মুথ। পাশাপাশি আইপি ৬৪ প্রযুক্তির কারণে ফোনটি পানি ও ধুলা প্রতিরোধী।

আরও পড়ুন: বাজারে এলো আইটেলের নতুন স্মার্টফোন সুপার ২৬ আলট্রা

নিরাপত্তার জন্য আছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরা ফিচারে রয়েছে পিছনে দুটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, আর সামনে সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। কম আলোতেও এই ক্যামেরা ভালো মানের ছবি তুলতে সক্ষম।

সংস্করণভেদে ফোনটিতে রয়েছে ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম, সঙ্গে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক কাজ করা যাবে সহজেই।

শাওমি জানিয়েছে, রেডমি ১৫-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা২০ হাজার ৯৯৯ টাকা (সংস্করণভেদে)।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com