শাওমি চীনে নতুন রেডমি ওয়াচ ৬ উন্মোচন করেছে।
যা আগের মডেলের তুলনায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে।
স্মার্টওয়াচটিতে ২.০৭ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লে, ২৪ দিনের ব্যাটারি লাইফ, উন্নত ফিটনেস ফিচার এবং ব্যবহারিক অন্যান্য প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
আরও পড়ুন: বিক্রি কমায় আইফোন এয়ারের উৎপাদন কমাচ্ছে অ্যাপল
অ্যালুমিনিয়াম ফ্রেম, বাঁকানো গ্লাস ডিজাইন।
হালকা নান্দনিক রঙের কারণে এটি আরামদায়ক ও প্রিমিয়াম লুক পেয়েছে।
ব্যবহারকারীরা সহজেই মেসেজ পাঠাতে, কনট্যাক্টলেস পেমেন্ট করতে এবং থিম পরিবর্তন করতে পারবেন।
দাম চীনে রাখা হয়েছে ৫৯৯ ইউয়ান (প্রায় ৮২ ডলার)।









