ফেসবুকে লিংক শেয়ারের ক্ষেত্রে নতুন সীমাবদ্ধতা পরীক্ষামূলকভাবে চালু করেছে মেটা।
এই পরীক্ষায় কিছু বিনা মূল্যের ব্যবহারকারী মাসে সর্বোচ্চ দুটি অর্গানিক পোস্টে লিংক শেয়ার করতে পারবেন।
নির্ধারিত সীমার বেশি লিংক দিতে চাইলে ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন নিতে বলা হচ্ছে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
তবে মন্তব্যে লিংক শেয়ার, অ্যাফিলিয়েট লিংক এবং ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের পোস্ট লিংক শেয়ারে কোনো বাধা নেই।
মেটা বলছে, গ্রাহকদের জন্য নতুন সুবিধা যোগ করতেই এ পরীক্ষা চালানো হচ্ছে।









