অনলাইনে ভিডিও দেখার সময় বিরক্তিকর ‘এন্ড স্ক্রিন’ আর বাধ্যতামূলক নয়।
ইউটিউব চালু করেছে ‘হাইড’ নামের নতুন অপশন, যা ব্যবহার করে দর্শকেরা চাইলে ভিডিওর শেষ মুহূর্তে ভেসে ওঠা পপআপ দ্রুত বন্ধ করতে পারবেন।
ফলে ভিডিওর স্বাভাবিক সমাপ্তি নষ্ট হওয়ার অভিযোগ কিছুটা কমবে।
আরও পড়ুন: চার বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে ইউটিউব
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এতে নির্মাতাদের প্রচার ও সাবস্ক্রিপশনে প্রভাব পড়তে পারে।
ইউটিউবের পরীক্ষায় দেখা গেছে, এন্ড স্ক্রিন থেকে আসা ভিউ কমেছে সর্বোচ্চ ১.৫ শতাংশ।
তাই দর্শক যেমন উপকৃত হবেন, নির্মাতাদেরও কৌশল বদলাতে হতে পারে।









