ভিডিওর মান বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার শুরু করেছে ইউটিউব।
নতুন এই ফিচারের মাধ্যমে ১০৮০ পিক্সেলের নিচের কম রেজ্যুলেশনের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের এইচডি রেজ্যুলেশনে রূপান্তর হবে।
নির্মাতারা চাইলে আগের মানেই ভিডিও রাখতে পারবেন।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
দর্শকও নিজের পছন্দ অনুযায়ী মান বেছে নিতে পারবেন।
এছাড়া থাম্বনেইলের সীমা বাড়িয়ে ৫০ মেগাবাইট করেছে ইউটিউব।
যাতে এখন ফোর-কে মানের থাম্বনেইল ব্যবহার করা সম্ভব।









