গানের ভাষা ভিন্ন হলেও সুর উপভোগ করা যায়, কিন্তু অনেক সময় শ্রোতা বুঝতে পারেন না গানের কথার অর্থ।
এবার ইউটিউব মিউজিক পরীক্ষামূলকভাবে চালু করছে নতুন লিরিক ট্রান্সলেশন টুল।
যা স্বয়ংক্রিয়ভাবে গানগুলোর লাইনকে ব্যবহারকারীর ডিভাইস ভাষা অনুযায়ী অনুবাদ করবে।
আরও পড়ুন: গুগলে ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের
চাইলে ব্যবহারকারী অ্যাপের ভাষা পরিবর্তন করে পছন্দসই অনুবাদও দেখতে পারবেন।
এখন ফিচারটি সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত এবং প্রিমিয়াম গ্রাহকরাই প্রথম ব্যবহার করতে পারছেন।
গুগল পরীক্ষার ফলাফল ভালো হলে এটি সব ব্যবহারকারীর জন্য খুলে দেয়া হতে পারে।









