গেমারদের জন্য বড় চমক নিয়ে এলো (বেনকিউ) BenQ। জনপ্রিয় মবিউজ (MOBIUZ) লাইনআপে প্রথমবারের মতো ওএলইডি (OLED) গেমিং মনিটর ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। তিনটি মডেল বাজারে আসছে— এক্স২৭১ইউজেড (EX271UZ), এক্স২৭১কিউজেড (EX271QZ) এবং এক্স৩২১ ইউজেড (EX321UZ)।
রঙ ও ভিজ্যুয়াল টেকনোলজি
নতুন মনিটরগুলোতে থাকছে বেনকিউয়ের নিজস্ব স্পেক্ট্রাল কালার রেফিনিমেন্ট (Spectral Color Refinement) টেকনোলজি, যা কালার ব্যান্ডিং দূর করে রঙের মসৃণ ট্রানজিশন দেয়। এছাড়া হাই পিক্সেল কন্ট্রাস ফিচার প্রতিটি পিক্সেল লেভেলে লাইট ও শ্যাডো অ্যাডজাস্ট করে আরও ডিটেইল ভিজ্যুয়াল এনে দেয়।
গেমাররা চাইলে লাইট টিউনার আর কালার ভাইব্রেন্স ব্যবহার করে কালার সেটিংস কাস্টমাইজ করতে পারবেন। বেনকিউয়ের কালার শ্যাটেল (Color Shuttle) সফটওয়্যার দেবে গেম-স্পেসিফিক কালার মোড, আর স্মার্ট গেম আর্ট এআই ডিটেকশন ১২০টির বেশি থ্রিপল আ (AAA) গেমের প্রোফাইল অনুযায়ী ভিজ্যুয়াল টিউন করবে। যেমন এলডেন রিং (Elden Ring) বা দ্যা লাস্ট অব ইউএস (The Last of Us) খেলতে গেলে সেই গেমের আসল কালার ও ডিটেইল মিলবে।
আরও পড়ুন:
শাওমি ১৭ সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে স্ন্যাপড্রাগন ৮
ডিসপ্লে ও পারফরম্যান্স
সবগুলো মডেলেই ব্যবহৃত হয়েছে কিউডি ওএলইডি (QD-OLED) প্যানেল, যা দেবে ডিপ ব্ল্যাকস, ভিভিড কালার, দ্রুত রেসপন্স আর মসৃণ মোশন।
- এক্স২৭১ইউজেড ও এক্স৩২১ ইউজেড: ৪কে রেজোলিউশন + ২৪০ হার্জ (240Hz) রিফ্রেশ রেট
- এক্স২৭১কিউজেড: ২কে রেজোলিউশন + ৫০০ হার্জ (500Hz) রিফ্রেশ রেট (প্রতিযোগিতামূলক এফপিএস গেমারদের জন্য)
সব মডেলেই থাকছে ৯৯ শতাংশ ডিসিআই-পি৩ (DCI-P3) কালার কভারেজ এবং ডেল্ট ই২ (DeltaE<2) কালার অ্যাক্যুরেসি।
এইচডিআর ও স্পিড
- এক্স২৭১ইউজেড: এইচডিআর৪০০
- এক্স৩২১ ইউজেড: এইচডিআর৫০০
সব মনিটরেই ০.০৩এমএস জিটিজি (0.03ms GtG) রেসপন্স টাইম, তাই ব্লার থাকবে না।
কানেক্টিভিটি ও এক্সট্রা ফিচার
মনিটরগুলোতে থাকছে ইউএসবি-সি (৯০ ওয়াট পাওয়ার ডেলিভারি), এইচডিএমআই ২.১ আর ডিসপ্লেপোর্ট (এক্স৩২১ ইউজেড-এ ২.১ ভার্সন)। কনসোল গেমারদের জন্য থাকছে কেভিএম সুইচ, এএলএলএম বা ভিআরআর, ইএআরসি (eARC) আর রিমোট মিডিয়া কন্ট্রোল।
প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য অতিরিক্ত ফিচারের মধ্যে আছে কাস্টমাইজেবল ক্রসহেয়ার, এফপিএস কাউন্টার এবং ব্লার রিডাকশন।
দাম ও বাজারে আসার সময়
- এক্স২৭১ইউজেড: ডিসেম্বর ২০২৫, দাম ৯৯০ ডলার
- এক্স৩২১ ইউজেড: ফেব্রুয়ারি ২০২৬, দাম ১২৯৯ ডলার
- এক্স২৭১কিউজেড: ফেব্রুয়ারি ২০২৬, দাম ৮৯৯ ডলার








