ঢাকার বিভিন্ন সড়কে ধীরে ধীরে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট ট্রাফিক ক্যামেরা।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন ভাঙার ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে।
অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে গাড়ির মালিকের ফোনে মামলার নোটিশও পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: ইনস্টাগ্রাম ডিএমে এনক্রিপশন সুবিধা বন্ধ করলো মেটা
ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়লেও অসচেতন চালকদের জন্য ঝুঁকি বেড়েছে।
বিশেষ করে হেলমেট ছাড়া চলাচল, উল্টো পথে গাড়ি চালানো, নম্বরপ্লেট আড়াল করা বা ফুটপাথে বাইক তোলা সহজেই শনাক্ত করতে পারছে ক্যামেরা।
তাই জরিমানা এড়াতে চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।










