মূল পাতা সপ্তাহের প্রযুক্তি মালয়েশিয়ায় বিজ্ঞান অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশের ১২ শিক্ষার্থী
সপ্তাহের প্রযুক্তি

মালয়েশিয়ায় বিজ্ঞান অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশের ১২ শিক্ষার্থী

malay bd olympiad
বাংলাদেশের ১২ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
Share

মালয়েশিয়ার কেদাহ শহরে আগামী ৫ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের (আইএমএসও) ২২তম আসর।

এ আয়োজনে বাংলাদেশ থেকে প্রাথমিক পর্যায়ের ১২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিশ্বের ২৩টি দেশের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেবে এবারের অলিম্পিয়াডে।

বাংলাদেশ দল ৪ অক্টোবর দেশ ছাড়বে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

গণিত দলের ৬ সদস্য হলো—সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাবি হোসেন, অরিজিৎ সাহা ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ওয়াফিয়া হাসান, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং সিরাজগঞ্জের বনোয়ারি লাল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার।

আরও পড়ুন: কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়াই মোবাইল ফোন কেনার সুযোগ টপ পেতে

বিজ্ঞান দলের সদস্যরা হলো—লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুলের সৈয়দ আয়ান ঈসা, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অভিজ্ঞান রায়, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের তাহমিদ হাসান।

এছাড়া সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের আকিব ফাত্তাহ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সাহাবী ইবনে কাব্য এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. মিফতাহুল ইসলাম।

উল্লেখযোগ্যভাবে, নাবি হোসেন ও সৈয়দ আয়ান ঈসা জাতীয় পর্বে যথাক্রমে গণিত ও বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করেছে।

বাংলাদেশ দলের দলনেতা হিসেবে যাচ্ছেন এসপিএসবির সহসভাপতি জাহিদুল আমিন এবং উপদলনেতা হিসেবে থাকবেন মো. তানভীরুল ইসলাম।

বিজ্ঞান বিষয়ে মেন্টর থাকবেন মীম নাজ রহমান এবং গণিত বিষয়ে মেন্টর থাকবেন জ্যোতি সিংহ।

দেশে প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) আয়োজন করা হয়।

গত ২২ আগস্ট সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বিজয়ী হয়।

পরবর্তী সময়ে ক্যাম্পের মাধ্যমে চূড়ান্তভাবে ১২ জন শিক্ষার্থীকে আন্তর্জাতিক আসরের জন্য বেছে নেওয়া হয়।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com