আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু করেছে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার।
এখন থেকে ক্রেতারা প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা এবং ওয়েবসাইটের মাধ্যমে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন এয়ার মডেলের ফোনগুলো অ্যাপলের অফিসিয়াল বিক্রয়োত্তর সেবাসহ ক্রয় করতে পারবেন।
নতুন আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেল ২৫৬ ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার দুটি সংস্করণে বাজারে এসেছে।
সংস্করণভেদে মডেলগুলোর দাম নির্ধারণ করা হয়েছে — আইফোন ১৭-এর দাম যথাক্রমে ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো মডেলের দাম ২ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা।
এছাড়া আইফোন ১৭ প্রো ম্যাক্স ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন এয়ার ২ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।
আরও পড়ুন: আইফোন ১৭; টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং, গুগল ও ভিভো
ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফারও। নতুন আইফোন কিনলে উপহার হিসেবে দেয়া হবে অ্যাপল এয়ারপডস প্রো ২ অথবা এয়ারপডস ৪ (এএনসি)।
এছাড়া মাত্র ৩৬ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে অ্যাপল ওয়াচ আলট্রা ২।
প্রতিটি আইফোনের সঙ্গে ২০ ওয়াটের অ্যাডাপ্টর, আইফোন কেস, এক বছরের অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা এবং অতিরিক্ত এক বছরের বাড়তি সার্ভিস সুবিধা যুক্ত করা হয়েছে।
গ্রাহকের সুবিধার্থে নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ফোন কেনার সুযোগ থাকছে।
পাশাপাশি পুরোনো আইফোন বদলে নতুন মডেল কেনার সুবিধাও দিচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অংশীদার জাহাঙ্গীর আলম, মো. আহসান কবির চৌধুরী এবং মার্কেটিং বিভাগের প্রধান ইরফানুল হক খান উপস্থিত ছিলেন।








