মূল পাতা এআই ট্রেন্ড ২০২৯ সালের মধ্যে ৭৬ হাজার কোটি ডলারে পৌঁছবে এআইয়ের বাজার
এআই ট্রেন্ডএক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

২০২৯ সালের মধ্যে ৭৬ হাজার কোটি ডলারে পৌঁছবে এআইয়ের বাজার

ai
এআই। ছবি: সংগৃহীত
Share

বিশ্বব্যাপী দ্রুতগতিতে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোর বাজার।

বাজার গবেষণা সংস্থা আইডিসির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৯ সালের মধ্যে এই খাতের আকার পৌঁছতে পারে প্রায় ৭৬ হাজার কোটি ডলারে।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এআই খাতে ব্যয় বেড়েছে ১৬৬ শতাংশ, যেখানে সার্ভার বিনিয়োগের হার ছিল সবচেয়ে বেশি।

আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল

আইডিসি জানায়, বর্তমানে ক্লাউড অবকাঠামোয় ব্যয়ের অংশ ৮৪ শতাংশের বেশি।

আর সার্ভার খাতে ব্যয় বেড়েছে ১৭৩ শতাংশ।

গবেষকরা বলছেন, জেনএআই ও এআই এজেন্টের উত্থান প্রযুক্তি খাতের গড়ন পাল্টে দিচ্ছে।

এই প্রবণতা আগামী কয়েক বছরেও অব্যাহত থাকবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com