ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারা দেশের প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার–২০২৫’।
দেশের সাতটি বিভাগে ৩০ দিনব্যাপী এ মেলায় ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকারসহ বিভিন্ন আইটি পণ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, উপহার ও র্যাফল ড্র।
আরও পড়ুন: ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে নতুন ইতিহাস গড়লো অ্যাপল
ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারসহ সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে।
আয়োজকদের মতে, এ আয়োজনের উদ্দেশ্য ক্রেতাদের আরও কাছে পৌঁছানো ও পণ্যের অভিজ্ঞতা সরাসরি দেয়া।
ওয়ালটন কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।










