স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট–সেবা নিয়ে এগোচ্ছে অ্যামাজন।
প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে ‘লিও আলট্রা’ নামের অ্যানটেনা।
যা প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১ গিগাবিট ডাউনলোড ও ৪০০ মেগাবিট আপলোড সুবিধা দেবে।
আরও পড়ুন: এনভিডিয়ার আয় বাড়লো ৬২ শতাংশ
আকারে ছোট এই অ্যানটেনা ব্যক্তিগত ব্যবহারকারী ও ছোট ব্যবসার জন্য তৈরি।
বর্তমানে স্টারলিংকের গতি তুলনামূলক কম হলেও স্পেসএক্স ভবিষ্যতে দ্রুতগতির সেবা আনার ঘোষণা দিয়েছে।
কয়েক হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনায় অ্যামাজনের এই উদ্যোগ স্টারলিংকের সামনে বড় প্রতিযোগিতা তৈরির ইঙ্গিত দিচ্ছে।









