চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় ৬২ শতাংশ বেড়ে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
এআই খাতে ব্যয় নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ডাটা সেন্টারের শক্ত চাহিদা প্রতিষ্ঠানের বিক্রি বাড়িয়ে দিয়েছে।
জুলাই-সেপ্টেম্বরে এনভিডিয়ার আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ কোটি ডলারে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
যার বড় অংশই ডাটা সেন্টার থেকে এসেছে। এ খাতে বিক্রি বেড়েছে ৬৬%।
ফলাফল প্রকাশের পর শেয়ারদর ৪% বেড়ে যায়। আগামী প্রান্তিকে আয় ৬ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করছে কোম্পানিটি।
এনভিডিয়ার ব্ল্যাকওয়েল সিস্টেমের বিক্রি ‘অসাধারণ’ বলে জানিয়েছেন সিইও জেনসেন হুয়াং।










