ডিজাইন দুনিয়ায় নতুন সম্ভাবনা তৈরি করেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা।
এবার তারা আনছে নিজস্ব এআই-চালিত ডিজাইন মডেল, যা ছবির লেয়ার, অবজেক্ট ও ফরম্যাট বুঝে আরও উন্নত ডিজাইন তৈরি করতে পারবে।
নতুন এই আপডেটে যুক্ত হয়েছে স্প্রেডশিট ও মিনি অ্যাপ ফিচার।
আরও পড়ুন: গুগল লেন্সে ব্যবহার করা যাবে এআই মডেল ন্যানো বানানা
যা ব্যবহারকারীদের তথ্যভিত্তিক চার্ট ও গ্রাফ তৈরি করতে সাহায্য করবে।
প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্ভাবনের ফলে ক্যানভা এখন আর শুধু একটি সাধারণ ডিজাইন টুল নয়, বরং একটি সম্পূর্ণ এআই-নির্ভর ডিজাইন ইকোসিস্টেমে পরিণত হচ্ছে।









