গুগলের এআই গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ডের তৈরি ছবি সম্পাদনার মডেল ‘ন্যানো বানানা’ এখন গুগল লেন্স ও এআই মোডে ব্যবহার করা যাবে।
এর আগে জেমিনি অ্যাপে যুক্ত হওয়ার পর অল্প সময়েই জনপ্রিয়তা পায় এই মডেল।
আরও পড়ুন: ভারতে ১০ বিলিয়ন ডলারের এআই হাব নির্মাণের ঘোষণা গুগলের
নতুন এ সুবিধায় ব্যবহারকারীরা বর্ণনা লিখে বা নিজের ছবি আপলোড করে এআইনির্ভরভাবে ছবি সম্পাদনা ও তৈরি করতে পারবেন।
গুগলের তথ্যমতে, চালুর পর থেকে ন্যানো বানানা মডেল দিয়ে ইতিমধ্যে ৫০ কোটিরও বেশি ছবি সম্পাদনা হয়েছে।










