এশিয়ায় গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে সিঙ্গাপুরে নতুন এআই গবেষণাগার চালু করতে যাচ্ছে গুগল ডিপমাইন্ড।
প্রতিষ্ঠানটি জানায়, গত এক বছরে তারা অঞ্চলে কর্মী সংখ্যা দ্বিগুণ করেছে এবং নতুন ল্যাবের জন্য নিয়োগও শুরু হয়েছে।
আরও পড়ুন: তাইওয়ানে গুগলের নতুন বিশাল এআই হার্ডওয়্যার কেন্দ্র
ডিপমাইন্ডের প্রধান পরিচালন কর্মকর্তা লিলা ইব্রাহিম বলেন, ‘এই কেন্দ্রের প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিজ্ঞানের উন্নয়নমূলক গবেষণা।’
কর্মকর্তারা আরও জানান, দ্রুত এআই গ্রহণের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়াকে ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজার হিসেবে দেখা হচ্ছে।









