অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমে চলা নতুন স্মার্টফোন ‘অনার প্লে ১০’ উন্মোচন করেছে অনার বাংলাদেশ।
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধায় দীর্ঘসময় ব্যবহার করা যাবে ফোনটি।
আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে
এতে আছে ১৩ মেগাপিক্সেল পেছনের ও ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে উন্নতমানের ছবি তুলতে সক্ষম।
৪ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ফোনটি দুটি রঙে বাজারে পাওয়া যাবে।
হালকা অ্যান্ড্রয়েড সংস্করণে দ্রুত কাজের অভিজ্ঞতা দেবে ফোনটি।
দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা।









