মেটা সম্প্রতি ‘মেটা এআই’ অ্যাপ উন্মুক্ত করেছে, যা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে ভার্চুয়াল সহকারী সেবা সহজে ব্যবহার করতে দেয়।
তবে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ ব্যক্তিগত চ্যাট বা ছবি ‘ডিসকভার ফিডে’ প্রকাশ হতে পারে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
মেটার দাবি, কেবল ব্যবহারকারী ‘শেয়ার’ বা ‘পাবলিশ’ বাটনে প্রেস করলে তা প্রকাশ পায়।
কিন্তু অ্যাপের ইন্টারফেস অস্পষ্ট হওয়ায় অনেকেই বুঝে উঠছেন না।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শেয়ারিং প্রক্রিয়া আরও স্বচ্ছ করা জরুরি।










