ভিভো উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টওয়াচ ভিভো ওয়াচ জিটি ২।
ঘড়িটিতে রয়েছে ২.০৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন, ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৪০০ নিট উজ্জ্বলতা।
কোম্পানির দাবি, একবার চার্জে এটি ৩৩ দিন পর্যন্ত চলবে।
আরও পড়ুন: আইফোন ১৭; টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং, গুগল ও ভিভো
স্মার্টওয়াচটিতে হার্ট রেট, ব্লাড অক্সিজেন সেন্সরসহ ১০০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে।
ব্লুটুথ ও ই-সিম—দুটি সংস্করণেই ঘড়িটি পাওয়া যাবে।
দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪৯৯ ও ৬৯৯ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫০০ ও ১১৭০০ টাকা।










