ঈদকে সামনে রেখে পদ্মা সেতুতে বেড়েছে ই-টোল সেবার ব্যবহার।
‘ডি-টোল’ নামের এই ডিজিটাল সেবার মাধ্যমে গাড়ি না থামিয়েই টোল পরিশোধ করতে পারছেন চালকেরা।
অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)পরিচালিত সেবাটি আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করে।
ফলে টোল প্লাজায় যানজট ও সময় অপচয় দুটোই কমছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ হাজারের বেশি যানবাহন নিবন্ধিত হয়েছে এবং ৭ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।
ভবিষ্যতে যমুনা সেতুসহ দেশের আরও সড়কে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।









