অনলাইন অ্যাকাউন্ট রক্ষা করতে পাসওয়ার্ড ম্যানেজার খুবই কার্যকরী।
একটিমাত্র জটিল মাস্টার পাসওয়ার্ড তৈরি করে সব পাসওয়ার্ড সেখানে সংরক্ষণ করুন।
বিশ্বস্ত সফটওয়্যার বাছাই, অটোমেটিক পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার, ডিভাইস-সিঙ্ক চালু রাখা ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন অনিবার্য।
আরও পড়ুন: গুগল লেন্সে ব্যবহার করা যাবে এআই মডেল ন্যানো বানানা
নতুন অ্যাকাউন্ট তৈরি হলে ম্যানেজারকে স্বয়ংক্রিয়ভাবে সেভ করতে দিন। নিয়মিত ব্যাকআপ রাখুন।
মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে সব অ্যাক্সেস হারানোর ঝুঁকি রয়েছে।
তাই এটি নিরাপদ স্থানে লেখে রাখুন বা মনে রাখুন।
সাধারণত লাস্টপাস, ড্যাশলেন ও বিটওয়ারডেনের মতো জনপ্রিয় বিকল্প রয়েছে।
ডাউনলোডের আগে রিভিউ ও নিরাপত্তা যাচাই করুন।









