বাংলাদেশের বাজারে স্যামসাং উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এফই।
ফোনটিতে এইচডিআর ভিডিও মোড, নাইটোগ্রাফি, ফটো অ্যাসিস্ট ও জেনারেটিভ এআইসহ উন্নত এআই ফিচার রয়েছে।
এতে আছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে।
আরও পড়ুন: ভিভো বাজারে আনলো নতুন স্মার্টওয়াচ
এক্সিনোজ ২৪০০ প্রসেসর ও ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
পেছনে তিনটি (৫০+১২+৮ মেগাপিক্সেল) এবং সামনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম।
এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯৯৯ টাকা।
তবে সীমিত সময়ের জন্য পাওয়া যাবে ৮৯৯৯৯ টাকায়।









